Home টাঙ্গাইল জেলা কালিহাতী মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বঙ্গবীর কাদের সিদ্দিকী
নিউজ টাঙ্গাইল ডেস্ক: মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরোত্তম)। রবিবার (২ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসার তার আবেদন বাতিল ঘোষণার পর এ কথা জানান তিনি। টাঙ্গাইল ৪ ও ৮ আসনের প্রার্থী কাদের সিদ্দিকী।

এর আগে এ দিন দুপুরে মনোনয়ন বাছাই ও শুনানি শেষে ঋণ খেলাপির দায়ে তার আবেদন বাতিলের ঘোষণা দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

এ দিকে টাঙ্গাইলের ৮টি আসনে কাদের সিদ্দিকীসহ ১৪টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে ঋণ খেলাপির দায়ে টাঙ্গাইল ১ আসনে বিএপির প্রার্থী ফকির মাহাবুব আনাম স্বপন ও টাঙ্গাইল ৬ আসনে বিএপির প্রার্থী নুর মোহাম্মদ খানের মনোনয়নপত্র বাতিল হয়।

এছাড়া যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন- টাঙ্গাইল ৩ আসনে মো. চাঁন মিয়া (এনপিপি), আতাউর রহমান খান (বিএনএফ), টাঙ্গাইল ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. বাকির আলী ও আবুল কাশেম, টাঙ্গাইল ৬ আসনে মো. সুলতান মাহমুদ (বিএনএফ), মামুনুর রহমান(এনপিপি), টাঙ্গাইল ৭ আসনে মজিবর রহমান (খেলাফত মজলিস), টাঙ্গাইল ৮ আসনে আশরাফ সিদ্দিকী (জাতীয় পার্টি), স্বতন্ত্র প্রার্থী কাজী শহীদুল ইসলাম, আব্দুল লতিফ (খেলাফত মজলিস)।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।