সখীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

ইসমাইল হোসেন: টাঙ্গাইলের সখীপুরে ২৭ তম আন্তর্জাতিক ও ২০ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সবুর রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা প্রতিবন্ধী ফোরামের সভাপতি সুমন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর