টাঙ্গাইলে এক মাদক ব্যবসায়ীকে কারাদন্ড প্রদান

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে মো. হাবিব (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার করটিয়া হাট বাইপাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক হাবিবকে ভ্রমামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুখময় সরকার এই দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত মো. হাবিব (৩০) টাঙ্গাইল সদর উপজেলার বীরপুশিয়া এলাকার হানিফ মিয়া ছেলে।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার হাসান আরাফাত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর টেবিল ৯ (ক) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর