বাংলাদেশ ১০-০ গোলে হারালো মালদ্বীপকে

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ থাইল্যান্ডের বুরিরামের চ্যাং এরিনায় বাংলাদেশের কিশোররা মালদ্বীপকে গোল বন্যায় ভাসিয়েছে। উয়েফা অনূর্ধ্ব-১৫ আন্তর্জাতিক ফুটবলের ম্যাচে শুক্রবার ১০-০ গোল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

মোট ১০ গোলের মধ্যে হ্যাট্রিক করে ৩টি করে গোল করেছে হেলাল আহমেদ ও নিহাত জামান উচ্ছ্বাস। এছাড়া রাসেল আহমেদ দু’টি এবং আশিকুর রহমান ও মাইনুল একটি করে গোল করেন।

উয়েফার টুর্নামেন্টে রানার্সআপ হওয়ার সম্ভাবনায় রয়েছে বাংলাদেশ।তবে থাইল্যান্ড মালদ্বীপকে ১১-০ গোলে হারানোয়,তা নির্ভর করছে সাইপ্রাস ও থাইল্যান্ডের ম্যাচের ফলাফলের উপর।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর