টাঙ্গাইলে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে টাঙ্গাইল মডেল থানার এসআই মুরাদুজ্জামানের নেতৃত্বে শহরের বিশ্বাস বেতকা এলাকা হতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে শহরের বিশ্বাস বেতকা এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে মো. মনিরুজ্জামান মনির (২৫), বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আমানউল্লাহ খান (৩৫) ও আমানউল্লাহ খানের স্ত্রী রেভা বেগম ওরফে রেখা (২৮)।

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার এসআই মুরাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিশ্বাস বেতকা এলাকা হতে ৪০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিষয়ে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর