বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে বিএনপির আট নেতাকর্মী জেলহাজতে

টাঙ্গাইলে বিএনপির আট নেতাকর্মী জেলহাজতে

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে নাশকতা মামলায় বিএনপির ৮জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।

গতকাল রবিবার বিকালে ঘাটাইল উপজেলা বিএনপির ৮জন নেতাকর্মী টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী চৌধূরী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাকছুদুল আলম জানান,নাশকতা, বিস্ফোরক ও পুলিশের কাজে বাধা প্রধানের অভিযোগে উপজেলা বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা হয়। ওই মামলায় তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসেন। জামিনে তাদের টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। আদালতের আদেশে রবিবার নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। মামলা নং-০৯ ,০৭/১১/১৮ইং।

এরা হলেন- ঘাটাইল উপজেলা যুব দলের সভাপতি রফিকুল ইসলাম দুলাল,সাধারন সম্পাদক আরিফ সিদ্দিকী,সেচ্ছাসেবক দলের সভাপতি খুররম মাসুদ সিদ্দিকী,দেওলাবাড়ী ইউনিয়ন সভাপতি হাফিজুর রহমান খান,দিঘর ইউনিয়ন সভাপতি মনসুর আহমেদ,যুবদল নেতা ফজলু মোগল ও উপজেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular