মাভাবিপ্রবি ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট।

শনিবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।

এ সময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার ও সাধারন সম্পাদক সাইদুর রহমানসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর