নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

নিউজ ডেস্ক: খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর এখন পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বুধবার (১৩ ফেব্রুয়ারি) ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। এটা অতীতেও ছিল, আগামী দিনেও থাকবে। বর্তমান সরকার কৃষির উন্নয়নের জন্য একটি চ্যালেঞ্জ সামনে নিয়েছে, সেটি হলো আমরা মানুষের প্রয়োজনীয় খাদ্য দিতে পেরেছি, এখন আমাদের চ্যালেঞ্জ হলো পুষ্টিসম্মত খাবার এবং নিরাপদ খাবার। কৃষিমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেটি বাস্তবায়ন করার।

এসময় উপস্থিত ছিলেন মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আলী আজগর। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করা করা।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর