শনিবার, মে ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরটাঙ্গাইলে গুজবের শিকার মিনু মিয়ার দাফনকাজ সম্পন্ন

টাঙ্গাইলে গুজবের শিকার মিনু মিয়ার দাফনকাজ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে কালিহাতীতে ছেলেধরা গুজবে নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভ্যান চালক মিনু মিয়ার দাফনকার্য্য সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এতে হাজারো মানুষ অংশ গ্রহণ করে। এদিকে ময়নাতদন্তে শেষে ঢাকা থেকে মধ্যরাতে মিনুর মরদেহ গ্রামের বাড়ীতে নিয়ে আসা হয় । পরে সকাল থেকেই মিনুর মরদেহ একনজর দেখতে মানুষের ঢল নামে। এসময় এলাকায় নেমে আসে শোকের ছায়া । তারা মিনুর পরিবারের ভরণপোষণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

মিনুর স্ত্রী জানান, ঢাকা মেডিকেলে নেয়ার পর আমাদের কোন সিট দেয়া হয়নি । প্রথম তিনদিন তাকে (মিনুকে) নিয়ে সিড়িতে থাকতে হয়েছে । আর এই তিনদিনে তার অবস্থা আরো আশঙ্কাজনক হয়ে পরে। টাকার অভাবেই মিনুর উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। অনেকেই পাশে থাকার আশ্বাস দিলেও কেউ এগিয়ে আসেনি।

তিনি আরোও জানান,আমার উপার্জনের কোন পথ নেই। কেউ ‍যদি কোন সহযোগিতা না করে,তাহলে সন্তান নিয়ে না খেয়ে থাকা ছাড়া কোন উপায় নেই ।

উল্লেখ্য: ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী গ্রামের কোরবান আলীর ছেলে মিনু মিয়া (২১ জুলাই) রবিবার জেলার কালিহাতী উপজেলার সয়া হাটে মাছ ধরার জাল কিনতে যান তিনি। সেখানেই ছেলেধরা গুজবে কয়েকদফায় নির্মম নির্যাতনের শিকার হতে হয় তাকে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হয়।

পরবির্তিতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলে সেখানে ৯ দিন চিকিৎসাধীন থেকে গত কাল ২৯ জুলাই সোমবার সকাল দশটায় মারা যান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular