সখীপুরে সচেতনা বাড়াতে ছাত্রলীগের দিনব্যাপী মাইকিং

নিউজ টাঙ্গাইল  ডেস্ক: সখীপুরে মাদক, বাল্যবিয়ে, যৌন হয়রানি, ধর্ষণ ও গুজব প্রতিরোধে সচেতনা বাড়াতে দিনব্যাপী মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফের নেতৃত্বে তক্তারচালা বাজার থেকে শুরু করে উপজেলার বিভিন্ন গ্রামে এ মাইকিং করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফ, সাধারণ সম্পাদক রাসেল আল-মামুন, আনিসুল ইসলাম, মীর সিরাজুল ইসলাম সজীব, ওবায়দুল হক, মফিজুল ইসলামসহ প্রায় শতাধিক ছাত্রলীগকর্মী দিনব্যাপী এ মাইকিংয়ে অংশ নেয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফ  বলেন, ছাত্রলীগ একটি সুসংগঠিত প্রতিষ্ঠান। মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, ডেঙ্গু ও ধর্ষণ প্রতিরোধে উপজেলা ছাত্রলীগ দিনব্যাপী মাইকিং ও লিফলেট বিতরণ করেছে। সখীপুর তথা দেশবাসীকে সচেতন করতেই আমাদের এ প্রচারণা।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর