Homeটাঙ্গাইল জেলাসখিপুরটাঙ্গাইলে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে রাস্তার পাশের জমি থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার আটিয়া ইউনিয়নের ভুড়ভুরিয়া বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে দেলদুয়ার থানার ওসি একে সাইদুল হক ভুইয়া বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ৫ থেকে ৭ দিন আগে ওই যুবককে হত্যার পর মরদেহ জমিতে ফেলে রেখে যায়।

আজ বিকেলে স্থানীয়রা দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular