বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ঘোড়ার গাড়ি চালকের আত্মহত্যা

সখীপুরে ঘোড়ার গাড়ি চালকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে দুই মাসে পর পর চারটি ঘোড়ার মৃত্যুজনিত কারণে সংসারের অভাবের তাড়নায় আবদুস সবুর (৫০) নামের এক ঘোড়ার গাড়ির চালক আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে ওই চালকের মৃত্যু হয়। সোমবার ঈদের দিন সকালে সবুর বিষপান করে।

এ ব্যাপারে সবুরের ছেলে শাহআলম বাদী হয়ে গত মঙ্গলবার বিকেলে সখীপুর থানায় অপমৃত্যু মামলা করেন। নিহত আবদুস সবুর উপজেলার পাথারপুর গ্রামের আবদুল হালিমের ছেলে। সবুর দীর্ঘদিন ধরে ঘোড়ার গাড়ি চালিয়ে সংসারের খরচ মেটাতেন।

মামলার বিবরণ ও আবদুস সবুরের ছেলে শাহআলম জানায়, গত দুই মাসে তাঁর বাবার চারটি ঘোড়া মারা গেছে। ফলে বাবার ঘাড়ে ঋণের বোঝা বাড়তে থাকে। অভাবের কারণে ঈদের বাজার করতে না পারায় ঈদের দিন সকালে আমাদের পরিবারে অশান্তি নেমে আসে।

এক পর্যায়ে এসব সহ্য করতে না পেরে আমার বাবা বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। ঈদের নামাজ না পড়েই আমার বাবাকে নিয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। অবস্থার অবনতি হলে আমার বাবাকে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরদিন মঙ্গলবার সকালে আবার আমার বাবাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা খারাপ দেখে আবার টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে (সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) ওই হাসপাতাল ফটকেই আমার বাবা মারা যায়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular