টাঙ্গাইলে ১৪শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে ১৪শ’ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

রোববার রাতে উপজেলার জলছত্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিল্লাহ হোসেন (৫০) উপজেলার জলছত্র এলাকার মৃত বিনদ দাসের ছেলে।

সোমবার সকালে ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বিল্লাহ হোসেনের স্ত্রী পালিয়ে যায়। বিল্লাহ হোসেন ও তার স্ত্রী এক সাথে ইয়াবা বিক্রি করতো।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা (ডিবি) দক্ষিণের এসআই হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন। পলাতক আসামীকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতারকৃত বিল্লাহ এবং পলাতক তার স্ত্রী নাছিমা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর