সখীপুরে অগ্রবাণী এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে অগ্রবাণী এসোসিয়েশনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও রাত ভর লালন গান অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার প্রতিমা বংকী গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র্দীঘদিন যাবৎ সেচ্ছাশ্রমে বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে এ সংগঠনের ”সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের ভাইস প্রেসিডেন্ট ও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক প্রকৌশলী আতাউল মাহমুদ। আলোচনা সভায় সরকারি মুজিব কলেজের প্রভাষক এমএ গফুর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী সাংস্কৃতিক জোট টাঙ্গাইল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক লুৎফা আনোয়ার, প্রকৌশলী নাছির আহমেদ,যুবলীগের আহবায়ক এম এ ছবুর, সানোয়ার হোসেন, নুর মোহাম্মদ সিরাজী,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আল মামুন,ইউপি সদস্য আলতাব হোসেন, সাবেক ইউপি সদস্য জিন্নাত আলী প্রমুখ।

অগ্রবাণী এসোসিয়েশনের সভাপতি ও আওয়ামী সাংস্কৃতিক জোট সখীপুর উপজেলা কমিটির আহবায়ক সাংবাদিক জুলহাস গায়েন বলেন, প্রতি বছর ন্যায় এবারো বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ভবিষ্যতেও এ সংগঠনের সামাজিক উন্নয়ন মূলক কাজ চলমান থাকবে আশা করছি।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর