ঘাটাইলে ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দিলেন ইউএনও

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্র্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল ইসলাম।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার জামুরিয়া ইউনিয়নের শংকরপুর নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল। এ খবর পেয়ে মঙ্গলবার সন্ধায় ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ শংকরপুর এলাকায় সাড়াশি অভিযান চালান। এ সময় একটি ড্র্রেজার মেশিন আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং সে সময় বিপুল পরিমাণের পাইপ নষ্ট করা হয়।

সাড়াশি অভিযান চলাকালিন সময় তাকে সহযোগিতা করেন ঘাটাইল থানার একদল পুলিশ।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ঘাটাইল উপজেলাধীন জামুরিয়া ইউনিয়নের শংকরপুর নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনকৃত ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর