Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীবর্তমান উন্নয়ন আগামী প্রজন্মের জন্য   - কৃষিমন্ত্রী

বর্তমান উন্নয়ন আগামী প্রজন্মের জন্য   – কৃষিমন্ত্রী

ধনবাড়ী প্রতিনিধি : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বর্তমান সরকারের চলমান উন্নয়ন আগামী প্রজন্মে জন্য। আগামী প্রজন্মের আমাদের সন্তনদেরকে উন্নত শিক্ষায় শিক্ষিত করতে হবে। যাতে তারা দেশ প্রেমিক হয়ে সত্যিকার অর্থে আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে পারে। তাদের স্বপ্ন দেখাতে হবে। এ বছর কৃষক তার উৎপাদিত ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। সামনের দিনে এমন ঘটনা যাতে না ঘটে প্রধানমন্ত্রীর নির্দেশে আগাম ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, মাঠ পর্যায়ে সরাসরি কৃষকের কাছে থেকে ধান কেনার প্রযুক্তি সহায়তাসহ সব ব্যবস্থা নেয়া হবে। এবার যাদের কাছ থেকে ধান কেনা হয়েছে তাদের তালিকা দেখে অনিয়মের ব্যবস্থার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন- ধানসহ খাদ্যে উদ্বৃত্ত দেশে আলু এখন ৪০ লাখ টন উদ্বৃত্ত আছে। মানুষের দেহ সচল রাখার জন্য যেমন রক্ত অপিরহার্য তেমনি দেশের অর্থনীতি সচল রাখার নিয়ামক বিদ্যুৎ। সে বিদ্যুৎ উৎপাদনে সরকার রেকর্ড গড়েছে। প্রতিটি স্তরে উন্নয়নের জন্য দেশ এখন সারা বিশে^র কাছে রোল মডেল।

কৃষিমন্ত্রী গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতের উদ্বোধনী সভায় বক্তৃতা করেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের এসএসকে’র মহা পরিচালক ডা. শাগাদৎ হোসেন মাহমুদ, স্বাচিপ’র কেন্দ্রীয় কমিটির মহ্সচিব অধ্যাপক ডা. আবদুল আজিজ, স্বাস্থ্য অধিদপ্তরের সিভিএইচসি’র লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. আবুল হোসেন খান, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নজরুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ডা. আমিসুল হাসান, টাঙ্গাইলের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর উপজেলা আ’লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular