মধুপুর কারিতাসের নেটওয়ার্কিং সভা

নিজস্ব প্রতিনিধি:  টাঙ্গাইলের মধুপুর কারিতাস ময়মনসিংহ অ লের আইএমডিসি প্রকল্পের টাঙ্গাইল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সাথে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জলছত্র কারিতাস অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ও টেলকী ওরাকল আইসিটি সেন্টারের সভাপতি ইউজিন নকরেক।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের প্রতিনিধি জনশক্তি জরিপ অফিসার আনোয়ারুল ইসলাম, পীরগাছা সহযাত্রী আইসিটি সেন্টারের সভাপতি মিহির মার্টিন মৃ, জয়েনশাহী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক থমাস চাম্বুগং, জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুষমা কস্তা সিএসসি, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আইএমডিসি প্রকল্পের ফিল্ড সুপারভাইজার শাশ্বত রিছিল, কমিউনিটি অর্গানাইজার সুষ্ময় নকরেক প্রমূখ।

নেটওয়ার্কিং সভায় আইএমডিসি প্রকল্পের স্টাফ, লোকাল এ্যাডভাইজারী কমিটির সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর