নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মনির হোসেন মনা স্বাক্ষরিত এ কমিটি অনুমোদিত হয়। এতে সেবা মেডিকেল হল’র মালিক মো. গোলাপ খানকে সভাপতি এবং আবু সাঈদ মেডিকেল হল’র মালিক মঞ্জুরুল ইসলাম মজনুকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য দু বছর মেয়াদী একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এ কমিটিতে এছাড়াও মক্কা মেডিসিন সপ’র মালিক হুমায়ুন কবিরকে সিনিয়র সহ-সভাপতি,আল মদিনা ড্রাগ হাউজ’র মালিক মো. রমজান আলীকে সহ-সভাপতি করা হয়। এর আগে গত ৬ আগস্ট পূর্বের কমিটির মেয়াদ শেষ হলে হাতিবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবীন হোসেনকে আহবায়ক করে ৭ সদস্য বিশিস্ট একটি আহবায়ক কমিটি গঠন করে জেলা কমিটি।
