এম সাইফুল ইসলাম শাফলু,: সখীপুরে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার সেই তিন পুলিশ সদস্য ও এক সোর্সকে দুইদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শুক্রবার সখীপুর থানা পুলিশ পাঁচদিনের রিমান্ড চেয়ে বাঁশ তৈল পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুল, কনস্টেবল গোপাল সাহা, কনস্টেবল রাসেল ও সোর্স হাসানকে আদালতে পাঠায়।
টাঙ্গাইল চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট শামসুল আলম তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার বিকেলে সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির এ তথ্য নিশ্চিত করেন
