এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। আগামি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের সকল দিক সম্পন্ন করতেই এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমানের সভাপতিত্বে সভাকক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু , সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা , পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, বিআরডিবি’র চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, যাদবপুর ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, গজারিয়া ইউপি চেয়ারম্যান আবদুল মান্নানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।সখীপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
0
155
