নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সম্মেলন প্রস্তুতি কমিটির উপদেষ্টা ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সখীপুর খান মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহবায়ক আলহাজ্ব আবব্দুস ছবুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
এ সময় অন্যদের মধ্যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতিক, জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম রতন, জেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, হামিদ খান নয়া মুন্সী , আবদুল হালিম সরকার লাল, ছানোয়ার হোসেন বিএসসি ,দুলাল মাস্টার, আশিক জাহাঙ্গীর, আবু জাহিদ রিপন, নাজমুল তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
