সখীপুরে আবাসিক মহিলা কলেজে এমপিকে সংবর্ধণা ও নবীণ বরণ

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে আবাসিক মহিলা অনার্স কলেজে স্থানীয় এমপিকে সংবর্ধণা ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সংবর্ধীয় অতিথি স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক-ই-রাসেল’র সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ তদন্ত) আহাদুজ্জামান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র আবু হানিফ আজাদ, ওসি আমির হোসেন প্রমুখ বক্তব্য দেন। এ উপলক্ষে শিক্ষার্থী ও বাংলাদেশ রেডিও টেলিভিশনের শিল্পীবৃন্দের অংশ গ্রহণের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর