নিজস্ব প্রতিনিধি : ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বর্ষীয়ান নেতা ফজলুর রহমান ফারুক। গত ১১ ডিসেম্বর টাঙ্গাইল শহরের থানা পাড়ার বাসায় বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পরেন। পরে উন্নত চিকিৎসা দেয়ার জন্য তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বর্ষীয়ান নেতা ফজলুর রহমান ফারুককে দেখতে হাসপাতালে ছুটে যান টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এবং টাঙ্গাইল-২ (গোপালপুর ভুয়াপুর) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির।
এমপিদ্বয় নেতা ফজলুর রহমান ফারুকের চিকিৎসার সার্বিক খোজ খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। এসময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
