রবিবার, মে ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে হেলমেট বিহীন বাইক চালকদের হেলমেট প্রদান

সখীপুরে হেলমেট বিহীন বাইক চালকদের হেলমেট প্রদান

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের মামলা না দিয়ে হেলমেট প্রদান করলেন সখীপুর খানা পুলিশ। মঙ্গলবার পৌর শহরের বিভিন্ন পয়েন্টে হেলমেট  বিহীন মোটরসাইকেল চালকদের গতিরোধ করে তাদের বিরুদ্ধে মামলা না দিয়ে  হেলমেট ক্রয়ের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। যারা মোটরসাইকেল চালানো অবস্থায় হেলমেট ব্যবহার করে নাই প্রাথমিক ভাবে তাহাদেরকে হেলমেট সংগ্রহ পূর্বক হেলমেট মাথায় পড়িয়ে দেন সখীপুর থানার অফিসার ইনচার্জ  মোঃ আমির হোসেন ও ইন্সপেক্টর তদন্ত জনাব এএইচএম লুৎফুল কবির।

সখীপুর থানার অফিসার মোঃ আমির হোসেন বলেন-  মোটরসাইকেল চালকদের সচেতনাবৃদ্ধির লক্ষে হেলমেট বিহীন চালকদের বিরুদ্ধে মামলা না দিয়ে তাদেরকে হেলমেট ক্রয় করিয়ে মাথায় পড়িয়ে দেওয়া হয়েছে।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular