সখীপুরে একই রাতে ৫টি গরু চুরি

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে একই রাতে তিন লাখ টাকা মূল্যের ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তণখোলা গ্রামের খলিল মিয়ার ২টি এবং একই গ্রামের রহিজ উদ্দিনের ৩টি গরু চুরির ঘটনা ঘটে। কষ্টাজির্ত উপার্জনে ক্রয়কৃত গরু চুরি হওয়ায় ভেঙে পড়েছেন গরুর মালিকরা।

জানা যায়, প্রতিদিনের মত সন্ধ্যায় তাদের গোয়াল ঘরে খলিল ও রহিজ উদ্দিন গরু বেধে তালাবদ্ধ করে। পরে আশপাশে গরু চুরির ঘটনায় রাত ২টা পর্যন্ত তারা গোয়াল ঘরে গরু পাহাড়া দেন। পরদিন সোমবার ভোরে ঘুম থেকে  ওঠে গোয়াল ঘরের তালা ভাঙ্গা এবং ঘরে গরু না পেয়ে তারা হাউমাউ করে কেঁদে ওঠেন।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বলেন- গরু চুরির ঘটনায় কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর