বাসাইলে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে শীতার্তদের মাঝে বিএনপির উদ্যোগে ৪শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়ন বিএনপি এ শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহিন। এসময় জেলা বিএনপির যুগ্ম- সম্পাদক খন্দকার আনিসুর রহমান, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক অ্যাডভোকেট জামাল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম- আহবায়ক মাহমুদ হাসান খান, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক রুহুল আমীন ভূইয়া, বিএনপি নেতা মামুন মোর্শেদ ভূইয়া, যুব নেতা মামুন খান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান কামরুল।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর