শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলের তারটিয়ায় মাভাবিপ্রবি তারুণ্যের উচ্ছাস সেচ্ছাসেবী সংগঠনের গাছ রোপন কর্মসুচি

টাঙ্গাইলের তারটিয়ায় মাভাবিপ্রবি তারুণ্যের উচ্ছাস সেচ্ছাসেবী সংগঠনের গাছ রোপন কর্মসুচি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তারুণ্যের উচ্ছাস সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রায় ৩৫০ টি ফলজ ও ভেষজ গাছ রোপন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ গাছ রোপন কর্মসুচি পালন করা হয়।

কর্মসুচির অর্থায়নে সহযোগিতা করেছে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ এবং অ্যালামনাই শিক্ষার্থীবৃন্দ। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মাহবুব মোরশেদ সহ বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগেও বিভিন্ন বিদ্যালয়ে প্রায় ২০০০ গাছ বিতরন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular