সখীপুরে হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আ.লতিফ সরকারের সভাপতিত্বে হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ, সখীপুর প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক ইসমাইল হোসেন, ব্যবসায়ী শাহজালাল মিয়াসহ শিক্ষক, অভিভাবক ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর