নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরের দাড়িয়াপুর দক্ষিণপাড়া গ্রামের মেছের উদ্দিন (৪২) নামে এক ব্যক্তির শরীরে করোনা “পজেটিভ” পাওয়া গেছে।
মেছের উদ্দিন জাতীয় কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট এর অফিস সহায়ক (ওয়ার্ড বয়) হিসেবে কর্মরত।
গত বুধবার নমুনা পরীক্ষা দিয়ে সে আইসোলেশনে ভর্তি না হয়ে গ্রামের বাড়ি উপজেলার দাড়িয়াপুর নিজ বাড়িতে আসেন। শনিবার মোবাইল ফোনে ফলাফল “পজেটিভ” পাওয়ার সংবাদ পেয়ে রোববার ওই ব্যক্তি ঢাকায় ফিরে আইসোলেশনে ভর্তি হয়েছে।
ওই হাসপাতালে কর্মরত আইয়ুব হোসেন নামের ওই কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি নমুনা রিপোর্ট তার হাতে পেয়েছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: ময়মনসিংহে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যাওয়ার পর নমুনায় করোনা পজিটিভ
April 21, 2020 : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাকুয়া গ্রামে করোনায় আক্রান্ত হয়ে মেহেদি হাসান রনি (২০) নামে এক যুবক মারা গেছেন।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে মারা যাওয়ার পর স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে পাঠায়। রাতে তার করোনা পজিটিভ জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সিভিল সার্জন মশিউল আলম।
তিনি বলেন, ‘আজ দুপুরে মেহেদী হাসান রনি নামে এক যুবক করোনা উপসর্গ নিয়ে মারা গেলে তার নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ হয়।’
রনি গাজীপুর জেলার জৈনা বাজার এলাকায় ব্যবসা করতেন। তিনি এক সপ্তাহ আগে নিজ বাড়িতে ফেরেন।
এদিকে ময়মনসিংহ বিভাগের চার জেলায় নতুন করে আরো ১৬ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা দুইজন ও ত্রিশালে একজন, শেরপুর জেলায় সাত জন, নেত্রকোনায় পাঁচ জন এবং জামালপুর জেলায় একজন রয়েছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে সোমবার (২০ এপ্রিল) দুই দফায় ১৮৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে ওই ১৬ জনের করোনা পজিটিভ হয়।
এখন পর্যন্ত ময়মনসিংহ জেলায় করোনা আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন। এছাড়া শেরপুর জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ জন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।