সখীপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে এক দিনে ৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দুজন নারী ও ছয়জন পুরুষ। এ নিয়ে উপজেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা হলো ২২৬।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আসমা আক্তার জানান, গত বৃহস্পতিবার ১০ জনের নমুনা সংগ্রহ করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। আজ রোববার আসা প্রতিবেদনে ৮ জনেরই ফলাফল ‘পজিটিভ’ আসে। সখীপুরে এ পর্যন্ত ১ হাজার ৪৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সখীপুরে নতুন করে শনাক্ত হওয়া আটজনের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার (৪৫), একজন কলেজ শিক্ষার্থী (২০), দুজন যুবক (২৬, ৩০), দুজন বৃদ্ধ (৬০, ৬৩) ও দুজন গৃহবধূ (২৪, ২৯) রয়েছেন।
