সখীপুর প্রতিনিধিঃকুষ্টিয়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর ও ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে সখীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা এই বিক্ষোভ ও সমাবেশ করেন। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল আল মামুন, বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেনসহ পৌর, কলেজ ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।
