তবু

তবু

আনিসুর রহমান খান;

ইচ্ছে করে চাই না ছুঁতে আগুন

পুড়ে যদি শুভ্র পালক?

দূরে আছি দূরেই থাকি

তবু দেখি –

তুমি এমন ফাঁদ পেতেছ

সকাল দুপুর রাত পেতেছ

যতই দূরে থাকি আমি

তোমার সোহাগ তোমার আগুন

মেতে ওঠে গোপন খেলায়

গোপন দহন যন্ত্রনাতে

আমায় রাখে কী এক মায়ায়।

RELATED ARTICLES

Most Popular