রবিবার, মে ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়-ক্ষতি

সখীপুরে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়-ক্ষতি

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে উপজেলার নলুয়া বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সখীপুর ফায়ার সার্ভিস এবং পিকেপি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ৬টি ঘর ও মালামালসহ প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।

জানা যায়, মঙ্গলবার দুপুর দেড় টার দিকে উপজেলার নলুয়া বাজারের ব্যবসায়ী রেজাউল করিমের রিমু টেলিকম এন্ড সু স্টোর, আবু রায়হানের মায়ের দোয়া সু স্টোর, আব্বাস উদ্দিনের ভাই ভাই মিষ্টি ঘর,আবদুর রহিমের রহিম গ্লাস হাউস এন্ড হার্ডওয়ার এর ২টি দোকান এবং সুদেবের খাবার হোটেল আগুনে পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবদুর রহিম বলেন, অগ্নিকান্ডে আমার দুটি দোকানের সকল মালামালসহ ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

নলুয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ডিএম শাহিন বলেন, অগ্নিকান্ডের ঘটনায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

সখীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। দোকান মালিকরা দুপুরে খাবার যাওয়ার পর এ দুর্ঘটনা ঘটেছে। ফলে আগুনের লেলিহান দ্রুত ছড়িয়ে ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ক্ষকির পরিমাণ প্রায় কোটি টাকা হবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular