উদীয়মান মডেল মুন্না অভিনীত ‘বেঈমান’

সাইফুল বারী, বিনোদন প্রতিনিধি: সম্প্রতি ‘বেঈমান’ শিরোনামের গান চিত্রে অভিনয় করেছেন উদীয়মান মডেল মুন্না খান এম.কে। এ গানচিত্রটি প্রকাশ করবে টিএমএইচ মিউজিক বিডি ইউটিউব চ্যানেল। এটিতে মুন্নার সাথে জুটি বেঁধেছেন রোজা।

‘বেঈমান’ গানটি লিখে সুর করে গেয়েছেন কন্ঠশিল্পী সজীব শান। এটি সঙ্গীতায়োজন করেছেন আহমেদ সজীব।

মাসুম খান পরিচালিত এই গান চিত্র প্রসঙ্গে মুন্না খান এম.কে বলেন, পছন্দের একটি কাজ করেছি। দর্শকেরা দেখে মূল্যায়ন করবেন আমাদের ‘বেঈমান’ মিউজিক ভিডিওটি। আশাকরি সবার ভালো লাগবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর