Homeটাঙ্গাইল জেলাসখিপুর‘বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশ’ উত্তরণ উদ্যাপন উপলক্ষে...

‘বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশ’ উত্তরণ উদ্যাপন উপলক্ষে সখীপুরে আনন্দর‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশ’ উত্তরণ উদ্যাপন উপলক্ষে সখীপুরে আনন্দর‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ‘বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশ’ উত্তরণ উদ্যাপন উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে আনন্দর‌্যালি,আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে আনন্দ র‌্যালি সখীপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ বক্তব্য দেন।

পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুল-কলেজের শিক্ষার্থীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।

RELATED ARTICLES

Most Popular