বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলানাগরপুরনাগরপুরে জাঁকজমক ভাবে ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাগরপুরে জাঁকজমক ভাবে ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাগরপুর প্রতিনিধি: আমাদের লক্ষ উৎপাদনমুখী রাজনীতি এ-ই স্লোগান সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পাকুটিয়া ইউনিয়ন বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পাকুটিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ জামিল হোসেন কাজল এর সভাপতিত্বে পাকুটিয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নাগরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম.এ ছালাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো: হাবিবুর রহমান হবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঃযুগ্ম আহবায়ক আহাম্মদ আলী রানা, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ রতন, খন্দকার ওয়াহিদ মুরাদ এবং মোঃ রফিজ উদ্দিন।

সম্মেলনে বিনা প্রতিদ্বন্দীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু বক্কর ছিদ্দিক।সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় মোঃ সাইফুল ইসলাম বিদ্যুৎ সভাপতি নির্বাচিত হয়েছেন। এই কমিটি আগামী দুই বছরের জন্য ঘোষণা হয়েছে।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটির আন্দোলনের ডাকে মাঠে নামতে এ-ই কমিটির প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য কোহিনূর, মীর সোহেল রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাভলু, নজরুল ইসলাম, আলিম মাহমুদ এলিম, উপজেলা কৃষক দলের আহবায়ক হুমায়ুন কবির ও সদস্য সচিব জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন, নাগরপুর সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক ওমর ফারুক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular