সখীপুরে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :সারাদেশ ন‍্যায় টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস  রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)  উপজেলা শাখার প্রতিবাদ সমাবেশ করেছে ।  আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেইটে এ  প্রতিবাদ সমাবেশ হয়।

প্রতিবাদ সমাবেশেষ ঔষধ কোম্পানিতে কর্মরত সকল প্রতিনিধিকে কথায় কথায় চাকরি ছাটাই বন্ধ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সাথে সামঞ্জস‍্য রেখে বেতনের টিএ ডিএ বৃদ্ধি এবং অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা ও চাকরির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি করেন ফার্মাসিউটিক্যালস  প্রতিনিধিরা ।

এ সময় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস  রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)  উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন,  সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ইতিহাস, আবুল কালাম, আব্দুল হামিদ, আশিক মাহমুদসহ অন‍্যান‍্য সদস‍্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর