সখীপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে আন্তজেলা ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্র ও শনিবার অভিযান চালিয়ে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. রফিকুল ইসলাম (৩০), শাহজালাল মিয়া (২৭), ফারুক আহমেদ (২২) ও নূর জামাল (২৫), শাহীন আলম (২৮) ও আলমগীর হোসেন (২৬) । এদের মধ্যে শাহীন আলম (২৮) ও আলমগীর হোসেন (২৬) নামের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক রাখা হয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাাসাবাদে ৬ জনের মধ্যে চার ডাকাত সখীপুরসহ বিভিন্নস্থানে ডাকাতি করার কথা স্বীকার করেছে। ওই দু’জনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তারা ডাকাতির সঙ্গে যুক্ত কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর