সখীপুরে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দেওবাড়ী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া বাবুল খান ওরফে বাবু (২৯) মানিকগঞ্জের শিবালয় থানার ঘোনাপাড়া গ্রামের মৃত আবদুল লতিফ খানের ছেলে এবং রাজিব শেখ (৩৫) ফরিদপুরের সালথা থানার নটখোলা গ্রামের নুরু শেখের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে ১০-১২ জনের সংঘবদ্ধ একটি দল দেওবাড়ী বাজারের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহলরত সখীপুর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম অন্য পুলিশ সদস্যের নিয়ে ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেন।

এ সময় একটি প্রাইভেট কারসহ রামদা, চাপাতি ও তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাতেই সহকারী উপপরিদর্শক আজিজুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, গ্রেপ্তারকৃত দুজনকে সাত দিনের রিমান্ড চেয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর