বাসাইলে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩০ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে গাঁজা সেবনের দায়ে রফিকুল ইসলাম নামে এক যুবককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী এলাকার মো. আজমত আলীর ছেলে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার বাথুলীসাদী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে গাঁজা সংরক্ষণ ও সেবন করে আসছিলেন। এতে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার সত্যতা পাওয়ার পর এবং অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করায় অপরাধের মাত্রা বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মাদক সেবনের অপরাধে রফিকুল ইসলামকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর