টাঙ্গাইলে ধরা পড়লো অজগর সাপ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের করটিয়ায় আট ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। সাপটি বন বিভাগের কর্মকর্তারা তাদের হেফাজতে নিয়েছেন।

শুক্রবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার ঢেলি করটিয়া এলাকার একটি বাঁশঝাড় থেকে অজগরটি ধরা হয়। টাঙ্গাইল বন বিভাগের ফরেস্টার মো. দেওয়ান আলী জানান, টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ার আব্দুল আলীম সদর উপজেলার ঢেলি করটিয়ায় একটি বাঁশ ঝাড় কেনেন।

শুক্রবার দুপুরে তিনি ওই ঝাড়ে বাঁশ কাটতে গিয়ে একটি বাঁশের উপরে অজগর সাপটি দেখতে পান। পরে আব্দুল আলীম হেলমেট পড়ে সাপটি ধরার জন্য উপরে উঠেন। এসময় ঝাকি লেগে সাপটি নিচে পড়ে গেলে সেটিকে চটের বস্তা দিয়ে দিয়ে ধরে ফেলা হয়। এলাকার লোকজন সাপটি মারার চেষ্টা করলে আব্দুল আলীম রক্ষা করেন। পরে এটিকে একটি খাঁচায় ভরে টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে খবর দেন। বন বিভাগের লোকজন সাপটি টাঙ্গাইলে তাদের হেফাজতে নিয়ে আসেন। সাপটি লম্বায় আট ফুট।

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা হারুন অর রশীদ জানান, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এটি মধুপুর বন অথবা বঙ্গবন্ধু সাফারি পার্কে ছেড়ে দেওয়া হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর