Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইল আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার

বাসাইল আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ফজলুল হক ফন্নুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ফজলুল হক ফন্নুর ও স্ত্রীকে সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে তিন হাজার ইয়াবাসহ আটক করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহিন আলী বলেন, মাদক ব্যবসায়ী রালিমা আক্তার শিখা ও তার স্বামী ফজলুল হক ফন্নুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সাতদিনের রিমান্ড চেয়ে বুধবার বিকেলে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

মামলার বাদী সখীপুর থানার এসআই শামছুল হক বলেন, আগামী রবিবার রিমান্ডের শুনানি হবে।

বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম বলেন, ‘ফজলুল হক ফন্নু বাসাইল উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত ছিলো। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিত থাকার দায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দলের এক জরুরি সভার মাধ্যমে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

RELATED ARTICLES

Most Popular