Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইল-সখীপুরে ২ দিনের সফরে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান

বাসাইল-সখীপুরে ২ দিনের সফরে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান

দুই দিনের সফরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, সরকারি কর্মসূচি ও রাজনৈতিক সমাবেশে অংশ নেবেন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর উপজেলা সফর করবেন। সরকারি সফরসূচি অনুযায়ী, দুই দিনের সফরে তিনি পরিচ্ছন্নতা অভিযান, সরকারি কর্মসূচি ও রাজনৈতিক সমাবেশে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর সকাল ৮টায় ঢাকার বাসভবন থেকে সখীপুরের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। সকাল ১০টায় সখীপুর উপজেলার বিভিন্ন স্থানে ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। বিকেল ৪টায় বাসাইল উপজেলার বিভিন্ন স্থানে একই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। রাতে বাসাইলের নিজ বাসভবনে অবস্থান করবেন।

২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় বাসাইলে সরকারি কর্মসূচি ও রাজনৈতিক সমাবেশে এবং বিকেল ৩টায় সখীপুরে সরকারি কর্মসূচি ও রাজনৈতিক সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যা ৭টায় সখীপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

সফরসঙ্গী হিসেবে থাকবেন মন্ত্রীর দপ্তরের যুগ্মসচিব মো. জেহাদ উদ্দিন, সহকারী একান্ত সচিব মো. সাদেকুল ইসলাম ও ব্যক্তিগত কর্মকর্তা (অতি.দা.) সোহেল আরমান সবুজ। সফরকালে ক্লোজ প্রটেকশন অফিসার (সিপিও) হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ফিরোজ হাসান।

RELATED ARTICLES

Most Popular