Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে আউয়াল শফীর মৃত্যু নিয়ে নতুন মোড়

সখীপুরে আউয়াল শফীর মৃত্যু নিয়ে নতুন মোড়

স্বাস্থ্য সহকারী আউয়াল শফীর মৃত্যুর ঘটনায় ২১ দিন পর পুলিশের খোঁজা সন্দেহভাজন যুবক শাকিল থানায়

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে স্বাস্থ্য সহকারী আউয়াল শফীর (৪৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুলিশের খোঁজা সন্দেহভাজন যুবক শাকিল (১৮) থানায় আত্মসমর্পণ করেছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে স্বজনেরা তাঁকে সখীপুর থানায় নিয়ে যান। শাকিল বাসাইল পৌরসভার বর্ণি কিশোরী গ্রামের আতোয়ার খানের ছেলে।

শাকিলের পরিবারের দাবি, ঘটনার দিন তিনি মোটরসাইকেল নিয়ে নলুয়া থেকে বাসাইলের দিকে যাচ্ছিলেন। পথে আউয়াল শফী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ঘেঁষা লেগে সড়কে পড়ে যান। পরে শাকিলের মোটরসাইকেলও নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ধাক্কা খায়। আউয়ালকে সাহায্য করতে চাইলেও গণপিটুনির ভয়ে তিনি ঘটনাস্থল থেকে চলে যান বলে পরিবারের কাছে জানিয়েছেন।

এর আগে ৮ সেপ্টেম্বর সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ওই মোটরসাইকেল আরোহী যুবকের ছবি প্রকাশ করে তাঁর সন্ধান চেয়েছিল পুলিশ। ২ সেপ্টেম্বর নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চবিদ্যালয়ের পাশে আউয়াল শফীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তাঁর স্ত্রী তানিয়া আক্তার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

তবে শাকিলের থানায় আসার বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। সখীপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে বলার মতো কিছু থাকলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

RELATED ARTICLES

Most Popular