শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeখেলাধুলাআমরা জেতার জন্য মাঠে নামব, প্রত্যেকটা ম্যাচে: জাহানারা

আমরা জেতার জন্য মাঠে নামব, প্রত্যেকটা ম্যাচে: জাহানারা

স্পোর্টস ডেস্ক : তারকা বোলার জাহানারা শনিবার (২২ ফেব্রুয়ারি) এক ভি’ডিও বার্তায় জানালেন, আবহাওয়া বৈরি থাকলেও প্রস্তুতি নিয়ে তারা সন্তুষ্ট, ‘আমরা এখানে এসেছি ফেব্রুয়ারির ৩ তারিখে। ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পও করেছি। বোর্ড আমাদের পাঠিয়েছে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। যেহেতু বৃষ্টি ছিল, কোনো দলই এখানে এসে সেভাবে প্রস্তুতি নিতে পারেনি। আমরাও ব্যতিক্রম নই। তারপরও যতটুকু আমরা পেরেছি, সেটা আমাদের জন্য যথেষ্ট।’

‘আমরা জানি আবহাওয়া এখানে ভিন্ন। বৃষ্টির বিষয়টা আমাদের হাতে নেই। আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পেরেছি। যেহেতু আমরা পাকিস্তানের বিপক্ষে জিতেছি, ওখান থেকে আমরা আত্মবিশ্বাস নিচ্ছি।’

২০১৮ সালে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে দুবার ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালে তাদের বিপক্ষে জিতেই হয়েছিল চ্যাম্পিয়ন। তবে জাহানারা বললেন, সামনের ম্যাচটা একেবারেই নতুন, ‘আমাদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে, আমরা ওদের দুইবার হারিয়েছে এশিয়া কাপে। যদিও সেটা অনেক আগে। (ওই জয়গুলো থেকে) আমরা আত্মবিশ্বাস নিচ্ছি। তবে আমরা ম্যাচটাকে নতুন করে দেখব।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে চতুর্থবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশের নারীরা। আগের তিন আসরে ১৩ ম্যাচ খেলে তাদের জয় মাত্র দুটিতে, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। আত্মবিশ্বাসে টইটুম্বুর জাহানারা অবশ্য শোনালেন আশার বাণী, ‘আমাদের দলের যে ঐক্য আছে এবং আমরা স্কিল অনুযায়ী যে প্রস্তুতি নিয়ে এসেছি, আমাদের বিশ্বাস যে আমরা ভালো করতে পারব। আমরা জেতার জন্য মাঠে নামব, প্রত্যেকটা ম্যাচে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular