সোমবার, আগস্ট ১৭, ২০২৬
Homeখেলাধুলাআলহামদুলিল্লাহ ছেলের বাপ হলাম, সবাই দোয়া করবেন: আল-আমিন

আলহামদুলিল্লাহ ছেলের বাপ হলাম, সবাই দোয়া করবেন: আল-আমিন

স্পোর্টস ডেস্ক : পুত্র সন্তানের বাবা হলেন বাংলাদেশ দলের পেসার আল-আমিন হোসেন। ভারত সফরে থাকা এই ডানহাতি পেসার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের এই সুখবর দেন।

সোমবার সন্ধ্যায় নিজের ফেইসবুক পেজে নবজাতকের ছবি পোস্ট করেছেন আল-আমিন। ক্যাপশনে লিখেছেন, ‘ছেলের বাপ হলাম। সবাই দোয়া করবেন, আলহামদুলিল্লাহ।’ আল-আমিনের এটি দ্বিতীয় সন্তান। প্রথম সন্তানও ছেলে।

অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই ভারতে গিয়েছিলেন আল-আমিন। তিন বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন। মন চাইলেও তাই স্ত্রীর পাশে থাকতে পারেননি। জাতীয় দলে প্রত্যাবর্তন করাটাও যে জরুরি ছিল।

উদ্বেগ-উৎকণ্ঠা নিয়েই তাই ভারত গিয়েছিলেন আল-আমিন। সোমবার নাগপুরে থেকে প্রথম টেস্টের ভেন্যু ইনদোরের বিমানে ওঠার আগে খবর পান, স্ত্রীকে নেওয়া হয়েছে হাসপাতালে। ইনদোরে নেমেই জানতে পারেন তার ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।

ভরত সফরটাও খারাপ কাটছে না আল আমিনের। টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে মাত্র ১ উইকেট নিয়েছেন। কিন্তু ছিলেন দারুণ কার্যকর। এবার টেস্টে নিজেকে মেলে ধরার পালা তার।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular