শুক্রবার, মে ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে দুর্ধর্ষ জেমবি সদস্য গ্রেফতার

কালিহাতীতে দুর্ধর্ষ জেমবি সদস্য গ্রেফতার

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি:- টাঙ্গাইলের কালিহাতীতে দুর্ধর্ষ এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত জেএমবি সদস্য উপজেলার বল্লা গ্রামের মৃত সুলতানের ছেলে জিয়ারুল ইসলাম ওরফে ওবায়দা(৩৭)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাতে উপজেলার বল্লা তার নিজ বাড়ি থেকে কালিহাতী থানার ওসি তদন্ত নজরুল ইসলামের নেতৃত্বে এস আই মাহাবুলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে পুলিশের টিম।

ওসি তদন্ত নজরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বোমা হামলার অন্যতম দুর্ধর্ষ জেএমবি সদস্য ওবায়দা কে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার বল্লা পূর্ব পাড়া তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বোমা ও বিস্ফোরক আইনে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular