নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপির) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও সারাদেশে গ্রেফতারকৃত নেতা কর্মীদের নি:শর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে টাঙ্গাইল স্বেচ্ছাসেবকদলের নেতা কর্মিরা।
রোববার সকালে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মিরা এসে সমবেত হয়। পরে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্ব পুর্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লবের সামনে পথসভার আয়োজন করে।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক তরিকুল ইসলাম ঝলকের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা শফিকুর রহমান শফির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, টাঙ্গাইল সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসনাত শিল্পী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সমাজকল্যান বিষয়ক সম্পাদক এম. এ বাতেন, স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদলের নেতা মেহেদী হাসান মৃদুল, মামুন খানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
খালেদা জিয়ার মুক্তির দাবীতে টাঙ্গাইলে বিক্ষোভ
RELATED ARTICLES
