বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরখালেদা জিয়ার মুক্তির দাবিতে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধাঁয় পন্ড

খালেদা জিয়ার মুক্তির দাবিতে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধাঁয় পন্ড

নিজস্ব প্রতিনিধি ঃ কারা বন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’র নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেলা যুবদল।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে যুবদলের নেতৃবৃন্দ শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে সড়ক প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের বাধাঁয় পন্ড হয়ে যায় যুবদলের বিক্ষোভ মিছিল। পরে পুলিশি বাধার সেখানেই পথসভা করে যুবদল নেতৃবৃন্দ।

এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মনিরুজ্জামান জুয়েল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

এ সময় যুব দলের অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, বর্তমান সরকার দেশে একনায়কতন্ত্র বাকশাল কায়েম করতে চাচ্ছে। অভিলম্বে খালেদা জিয়া ও সুলতান সালাউদ্দিন টুকুকে মুক্তি দিতে হবে, অন্যথায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে দাবি আদায়ে বাধ্য করবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular