কালিহাতীতে ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি নামকস্থানে মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষে লরির চালক নিহত হয়েছে। নিহত লরির চালক কিশোরগঞ্জ জেলার রামদিয়া গ্রামের আ: হামিদের ছেলে রহমত আলী (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লবণ ভর্তি একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট-১৪-০৯১৩) উপজেলার আনালিয়াবাড়ী নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি লরি (চট্র মেট্রো-ঢ-৮১-২৯৮২) ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে যায়।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই লরির চালক নিহত হয়। আহত হয় লরির হেলপার ও ট্রাকের চালকসহ তিনজন। নিহতের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় রাখা হয়েছে। বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন ঘটনার সত্যতা শিকার করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর